মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকতা নেশা নয়; পেশা হিসেবে নিতে হবে

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে তিনি রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পত্রিকাটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেছেন। তিনি বলেন, বিগত কোন সরকারই সাংবাদিকতা পেশার উন্নয়নে আন্তরিক ছিল না। তাই বলে সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইনের মত গুরুত্বপূর্ণ এজেন্ডা আজও প্রণীত হয়নি। জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবির বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখারও দাবি করেন।
অনুষ্ঠানে সোমালিয়া দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান,  সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেলী পারভীন ইতি, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাশার, শিল্পপতি জাহিদুল ইসলাম খোকন, ফুড এন্ড বেভারেজ ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি  মো: শহিদুল ইসলাম, আজকালের কন্ঠের মফস্বল সম্পাদক কবির হোসেন খান,পত্রিকা পরিবেশক সুজন হাওলাদার।
দুপুর ১২টায় পত্রিকাটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদ্বোধন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষীকিতে শুভেচ্ছা জানাতে আসেন।
দৈনিক আজকালের কন্ঠের সম্পাদক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।
( আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাথে জড়িত তাই নিউজটি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি)

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ