সাগর ফকিরের উদ্যোগে টিচার্স ট্রেনিং কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল

ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মো. সাগর ফকিরের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তাঁর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীসহ তিন শতাধিক মানুষের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন, অর্থ সংগ্রহ, ব্যবস্থাপনা ও তাবারুক বিতরণে সাগর ফকিরের সঙ্গে তাঁর বন্ধুরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক মো. আলমগীর হোসেন ও মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। তাঁর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পরে উপস্থিত তিন শতাধিক মানুষের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
আয়োজক মো. সাগর ফকির বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন সফল করতে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

Această structură respectă ghidul de redactare: păstrează tonul neutru, structura

Untitled

FS Casino reunește contul de joc, catalogul de cazino, secțiunea