![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:৫৪ এ.এম
সাতক্ষীরায় শতবর্ষী স্কুলের এস.এস.সি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় অনুষ্ঠান
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শতবর্ষী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ এসএসসি পরীক্ষার্থদের বিদায় ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (১৬ এপ্রিল) বিদ্যালয় ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান ও পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুহিত। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আহছান কবির টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাসুম ইবনে মনির, আব্দুল করিম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরে ধর্মীয় শিক্ষক আনোয়ারুল ইসলাম দোয়া ও মোনাজাত পাঠ করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.