![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৭:৩৪ এ.এম
সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি
তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ এবং ব্যাংক অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচার কার্যক্রম।
পূবালী ব্যাংক পিএলসির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন, পূবালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহিম, সোনালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোত্তাকিন তালুকদার মুক্তা,এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও তরুণ উদ্যোক্তা তৈরিতে অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.