সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার কামারগাঁর কৃষ্ণপুরের রাস্তা, চরম দুর্ভোগে গ্রামবাসী

সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যাচ্ছে
 রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের রাস্তাঘাট। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের শত শত মানুষকে। দীর্ঘদিনের এই সমস্যায় অনেকটা স্থবির হয়ে পড়েছে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে গ্রামের মূল রাস্তাসহ অলিগলি কাদায় ভরে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান কাদা জমে আছে। পায়ে হেঁটে চলাচল করাই এখন কঠিন হয়ে পড়েছে। ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ। ফলে দৈনন্দিন কাজ, হাট-বাজার ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
সবচেয়ে বেশি কষ্টে আছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা। কাদা পেরিয়ে স্কুলে যেতে গিয়ে অনেক শিক্ষার্থীর জামা-কাপড় নষ্ট হচ্ছে, পিছলে পড়ে আহতও হচ্ছে কেউ কেউ। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ভ্যানও ঢুকতে পারছে না গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটির কোনো স্থায়ী সংস্কার হয়নি। মাঝে মধ্যে মাটি ফেলে কোনো রকমে চলাচলের উপযোগী করা হয়, কিন্তু সামান্য বৃষ্টিতেই তা আবার কাদায় পরিণত হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
এ বিষয়ে গ্রামবাসী বলেন, একটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষি ও দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম হলো চলাচলের রাস্তা। অথচ কৃষ্ণপুর গ্রামের রাস্তাঘাটের এমন বেহাল অবস্থার কারণে তাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।
ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা বা ইটের সোলিং করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হোক। তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা জনদুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি