![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১০:৩৬ এ.এম
সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সেই সাথে ভবিষ্যতে আর রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে দলীয় পদ ছাড়েন এই আওয়ামী লীগ নেতা। সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী নেতা ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে আমি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। এখন থেকে নিজ এলাকার জনগণ সাথে নিয়ে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.