সিরাজগঞ্জের কাজিপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিএনপি নেতা কে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে, এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। আহত হয়েছেন মাইজবাড়ী ইউনিয়ন বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজনু সরকার, কুনকুনিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ হৃদয় মিয়া,একি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সোহেল তানভীর, আইনাল হকের ছেলে হোসেন আলী। আহতরা বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।ভুক্তভুগী মজনু সরকার ও তার পরিবার সূত্রে জানা যায় উপজেলা মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজনু সরকার বাজার করার উদ্দেশ্যে ঢেকুরিয়া হাটে গেলে, হাটের প্রবেশ পথে আগে থেকে ওতপেতে থাকা মাইজবাড়ী ইউনিয়ন পরিশোধের ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও তার সহযোগী আরো ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র দিয়ে মোঃ মজনু সরকারের উপর অতর্কিত হামলা চালায়, ভুক্তভুগী আরো জানাই মারধরের সময় তার ( মজনু সরকার ) কাছে থাকা আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা হামলা কারিরা নিয়ে যায়। হামলার খরব শুনে ভুক্তভুগীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীগন দেখতে গেলে তাদের উপর ও রাস্তায় দারিয়ে থাকা ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারধর করেন। ভুক্তভুগী মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজনু সরকার আরো জানান, মাইজবাড়ী ইউনিয়ন পরিশোধের ইউপি সদস্য ফরিদুল ইসলাম আওয়ামীলীগ সরকারের সময় ও আওয়ামীলীগের হয়ে সুবিধা ভোগ করেন এখন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সময় কালে ও বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী আধিপত্য বিস্তার করে আছেন।




