শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ২ চোর, এলাকাবাসীর স্বস্তি

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
জানা যায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
এরই মধ্যে মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এক বাসিন্দার বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা চালায় দুই ব্যক্তি। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দুই চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, এলাকায় চুরি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হলে এ ধরনের ঘটনা কমে আসবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন