শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ এম এ মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে রাখা হলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

 সিরাজগঞ্জ এম এ মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “সিরাজগঞ্জ মেডিকেল কলেজ”। তবে সিরাজগঞ্জবাসীর মধ্যে এই নাম পরিবর্তনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, যদিও একে একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ নামে ঢাকায় একটি প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে এবং একই নামে সিরাজগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজও রয়েছে। একে অপরের সাথে মিল থাকায় বিভ্রাটের সৃষ্টি হচ্ছিল। দুই জায়গায় একই নামের দুটি প্রতিষ্ঠানের কারণে অনেক সময় প্রশাসনিক জটিলতা তৈরি হতো, যা সহজেই এড়িয়ে যাওয়ার সুযোগ ছিলো।
এছাড়া, ঢাকা শহরের প্রাইভেট মেডিকেল কলেজটি এখন মনসুর আলী ফাউন্ডেশনের অধীনে চলে যাওয়ায় সিরাজগঞ্জের সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনটি যৌক্তিক ছিলো। এই পরিবর্তনটি ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমকে আরও সুষ্ঠু এবং জটিলতা মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
যদিও কিছু মানুষ নাম পরিবর্তনকে সমর্থন করছে না, তবে এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। শহীদ মনসুর আলী নামটি সংরক্ষণে আরও উন্নত পদক্ষেপ নেওয়া হতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন