সিলেটে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে জোরদার অভিযান চালিয়েছে Sylhet Metropolitan Police (এসএমপি)। একদিনের (২৪ ঘণ্টা) অভিযানে ১০২টি যানবাহন আটক করা হয়েছে এবং ৮১টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুরে এসএমপির মিডিয়া বিভাগ
থেকে জানানো হয়, ট্রাফিক বিভাগের এ বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে— সিএনজিচালিত অটোরিকশা ১৬টি, মোটরসাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেটকার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি ও কাভার্ডভ্যান ২টি।
এছাড়া আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে— ব্যাটারিচালিত রিকশা ৪টি, টেম্পু ১টি, সিএনজিচালিত অটোরিকশা ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেটকার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি ও কাভার্ডভ্যান ১টি।
এসএমপি সূত্র জানায়, নগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




