সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ডের আনোয়ারা জুট মিলস গেট এলকায় মাইক্রোবাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ ঘটনায় মা ও মেয়ে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)।
আহতদের মধ্যে মো. আলতাফ হোসেনের (৫২) পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন