
নীলফামারীর সৈয়দপুরে এক কিশোরীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে একই পরিবারের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার কামাল হোসেনের ছোট ছেলে মোঃ সুজন (২৫), বড় ছেলে মোঃ শাকির রানা (৩০) ও রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসামিরা নিজেদের ফেসবুক আইডি ও একটি ফেসবুক পাতায় এক কিশোরীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ৪ নভেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭।




