সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম ওমর ফারুকের একমাত্র কন্যার জানাজায় হাজারো মানুষের ঢল

সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও ফারুক প্রিন্টার্সের স্বত্বাধিকারী এম ওমর ফারুকের একমাত্র কন্যা ফাইয়াজতুন বিনতে ফারিহার মৃত্যুতে সৈয়দপুরে নেমে এসেছে শোকের ছায়া। আজ বাদ জোহর অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। জানাজায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীসহ হাজারো মানুষ অংশ নেন।
প্রিয় সন্তানকে শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের চোখেও ছিল অশ্রু। পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে শোক আর বেদনায়।

ফাইয়াজতুন বিনতে ফারিহা ছিল দশম শ্রেণির শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণে শোকাহত সবাই।
জানাজায় উপস্থিত অনেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন—এ কামনা করেন সবাই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রকাশিত ফলাফলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের