![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৯:২৫ পি.এম
সৌদি আরবে অগ্নিকাণ্ডে দোহারের দুই যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা উভয়েই দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
নিহত পলাশ উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল একই গ্রামের হারুন বেপারীর ছেলে। তারা বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সৌদি আরবের জেদ্দা তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ এবং ওবায়দুল সেই ভবনে অবস্থান করছিলেন। আগুন ভবনটির চারপাশে দ্রুত ছড়িয়ে পড়লে তারা আর বাহিরে বের হতে পারেনি। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলে ভবনের ভেতর থেকে দোহারের রেমিট্যান্স যোদ্ধা মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মরদেহ দুটি গ্রামের বাড়ি দোহারে আনা হয়েছে । এ ঘটনায় শোকের বাতাস বইছে নিহতদের এলাকা দোহারের উত্তর শিমুলিয়ায়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.