সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রেখে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন নিজ ব্যানার ও ফেস্টুন

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে এলাকার সৌন্দর্য্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ঈদ শুভেচ্ছা উপলক্ষে নিজ উদ্যোগে টানানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা আজ বিকালে নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো হলেও, উৎসব শেষে সেগুলো অপসারণ না করলে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই এগিয়ে এসে তার ব্যবহৃত সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন।

এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “এলাকার সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যেমন উৎসবে আনন্দ ভাগাভাগি করি, তেমনি উৎসব শেষে পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি। একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে সচেতন হতে হবে।”এসময় তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।
তারা বলেন, একজন দায়িত্বশীল এমন উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, নগরীর সৌন্দর্য্য রক্ষায় অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ নগরীকে আরো বেশি সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন