হবিগঞ্জের লাখাইয়ে নৌকা থেকে পরে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম সাবাল লাখাই প্রতিনিধি ঃ লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে নৌকা থেকে সুতাং নদীতে পরে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রাম সংলগ্ন সুতাং নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যায়। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় পৌছলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে পানিতে পরে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। । অবশেষে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের এক নারী নদীতে ভাসমান পায়েলের মরদেহ দেখতে পেয়ে পরিবার লোকজনদের খবর দেয়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এর টিম তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন