হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠানে সংসদ সদস্য শ্যামা ওয়াবেদ যা বললেন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ময়লা-আবর্জনায় ভরা ড্রেন সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য শ্যামা ওয়াবেদ।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীদের সেবার মান, চিকিৎসা ব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় হাসপাতাল চত্বরে দালাল চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রোগী ও তাদের স্বজনরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালের ভেতরে ও আশপাশে দালালদের তৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। দীর্ঘদিনের ময়লা ও অপরিচ্ছন্ন ড্রেন সংস্কার করে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
সংসদ সদস্য শ্যামা ওয়াবেদ বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে হবে। কোনো রোগী যেন দালালের মাধ্যমে প্রতারিত বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন