হিউম্যান রাইটস অ্যালাইভের কমিটি ঘোষণা

বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’। আর্তমানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি তার কার্যক্রম শুরু করেছে।
হিউম্যান রাইটস অ্যালাইভ জাতিসংঘের মানবাধিকার সনদকে অনুসরণ করে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা, প্রবাসীদের  আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক জলবায়ু ও শরণার্থী সংকটসহ বিভিন্ন  মানবিক ভূমিকা পালনের লক্ষ্য স্থির করেছে।
গতকাল ০৬-০৪-২০২৬ইং সংস্থাটির গুলশানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে  বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোজাফফর আহমেদকে “সভাপতি” করে  উপদেষ্টা পরিষদ ও একটি শক্তিশালী কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্য নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন রাজনৈতিক বিশ্লেষক মিডিয়া ব্যক্তিত্ব দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান জনাব শিব্বির মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি (RONPAB)  জনাব কাজী আওলাদ হোসেন। কাজী আওলাদ হোসেন ‘বাংলা৫২টিভি’ এবং ‘বাংলা৫২নিউজ’ এর স্বত্বাধিকারী।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য হলেন  ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন আইপি সদস্য পিয়ার জর্জ কারেন্সি, এডভোকেট লুডোভিকা বাস্তরী,  ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন আইপি সদস্য এবং ন্যাশনাল কারাবিনিয়েরি অ্যাসোসিয়েশন সদস্য, ব্যারিস্টার শারমিন তাবাসসুম মাহমুদ, মাহবুব মোল্লা সোহাগ,  সরদার সাইদুল করিম, লুৎফর রহমান হিমু, রেহান  উদ্দিন দুলাল, মোঃ শাহাবুদ্দিন খান, আবুল কালাম আজাদ, নাজমিন সুলতানা,  ডাঃ বিকাশ চন্দ্র সরকার প্রমূখ। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সিনিয়র সহ-সভাপতি- সাইফুল ইসলাম খান ফয়সাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক- সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক- লেফটেন্যান্ট মোঃ শহীদুল্লাহ (অবঃ),
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- খাইরুল হাসান পলাশ, মানবাধিকার বিষয়ক সম্পাদক- এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- মনির হোসেন, তথ্য-গবেষণা সম্পাদক- ফখরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক- গুলজার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক- ওমর ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আখতারুজ্জামান, প্রচার সম্পাদক- কাজী আশিকুর রহমান।
এছাড়া সদস্যঃ এরশাদ হোসেন চৌধুরী, আব্দুল কাদের, রাশেদুল ইসলাম, লাবিবজ্জামান বকশি, সিকদার বিপ্লব, আফরিন  তাবাসসুম, মো: ইসমাইল হোসেন, গোলাম আহমেদ সবুজ, জুয়েল ইসলাম প্রমূখ। উল্লেখ্য সংস্থাটির আন্তর্জাতিক সদর দপ্তর বিশ্বের অন্যতম প্রধান ঐতিহাসিক ও পর্যটন শহর ইতালির ভেনিস এ।
হিউম্যান রাইটস অ্যালাইভ এর “সাধারণ সম্পাদক” জনাব কাজী আওলাদ হোসেন বলেন- মানুষ ও মানবতার সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। সেটা দেশে কিংবা বিদেশে সব জায়গায়। আমাদের এই কমিটি মানুষের জন্য কাজ করবে, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে- এটাই আমাদের মূল ব্রত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঝালকাঠির