২ কেজি ১০০ গ্রাম গাজা সহ আটক ৩

ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বসুনরসিংহদিয়া গ্রামে মা*দকবিরোধী অ-ভি-যানে ২ কেজি ১০০ গ্রাম গাঁ*জাসহ নারীসহ তিনজন মাদক কার/বারিকে গ্রেফ+তার করেছে পুলিশ
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মিজান মোল্লা ওরফে রাঙ্গা কানা (৪২), তার স্ত্রী নাজমিন (৩২) এবং নুরুন্নাহার বেগম (৩২)। তারা সবাই বসুনরসিংহদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১ ও ২নং আসামির নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক বাজারের ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁ/জা উদ্ধার করা হয়। একই কক্ষে অবস্থানরত ৩নং আসামি নুরুন্নাহার বেগমের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে তিনজনকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের