![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৯:১৪ এ.এম
২ লাখ ১ হাজার টাকার ভারতীয় ইয়াবা ও ইজিবাইকসহ আটক ১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ লক্ষ ১ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইকসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি চৌকস দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামানো হয়। পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত ইজিবাইকটির আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই একজনকে হাতেনাতে আটক করে বিজিবি।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত টহল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.