​৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
​সকালে লামা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি গোপাল বাবুর মোড়, লামা মাছ বাজার, লামা ফাজিল মাদ্রাসা ও বাস স্টেশনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সভাপতি মোঃ মারূফ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মোঃ কাজী ইব্রাহিম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা।​অধ্যাপক মোঃ ফারুক আহমেদ  সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বান্দরবান জেলা।
​মোঃ আকবর হোসেন,  সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা।
​মোঃ আদহাম আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লামা উপজেলা।
​এ ছাড়া সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
​সমাবেশে বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন