প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১১:০৭ এ.এম
৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি মোছাঃ রেজোয়ানা ইসলাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৬ সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটি কমিটির সভাপতি মোছাঃ রেজোয়ানা ইসলাম সদস্য নুরপুুর কৃষি সমবায় সমিতি লিঃ এবং সদস্য রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রংপুর,সাহিদুল ইসলাম সদস্য মমিনপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ।আফছারুল ইসলাম সদস্য বাবুখা্ঁ উত্তরপাড়া কৃষি সমবায় সমিতি লিঃ ও রেজাউল করিম সদস্য মদনখালি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ উক্ত কমিটি আগামী ৪ মাস বলবৎ
থাকবে এবং নিয়োগকৃত কমিটি নির্ধারিত সমায়ের মধ্যে সমবায় সমিতি আইন বিধি অনুসরণ পূর্বক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে জানাগেছে। এদিকে নব গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছে রংপুর সমবায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ তারা আশা প্রকাশ করে বলেন - রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কমিটি না থাকায় আমরা অভিভাবকহীন অবস্থায় ছিলাম এখন কমিটি হয়েছে সকল সমস্যার সমাধান হবে এবং এই কমিটি ব্যাংকের ও রংপুরের সমবায়ীদের ভাগ্যের উন্নয়নে কাজ করবে বলে আশা করছি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.