অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরিষাবাড়ী উপজেলার করগ্রাম দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্সের ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এবারের পরীক্ষায় নূরানী, ইবতেদায়ি, দাখিল এবং মহিলা ক্বওমী বিভাগসহ মোট চারটি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এ বছর প্রায় ৩০০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে মাদ্রাসার কো-অর্ডিনেটর মাও. মো.মমিনুল ইসলাম সন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষার প্রতি তাদের ইতিবাচক মনোভাব অত্যন্ত আশাব্যঞ্জক। সঠিক সময়ে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের মেধার স্বাক্ষর রাখছে।
মাদ্রাসার কোষাধ্যক্ষ ও পরিচালক মো: জালাল উদ্দিন বলেন, “আমরা নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছি। অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে একটি মানসম্মত পরীক্ষা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
আগামী দিনগুলোতেও এই সুন্দর পরিবেশ বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।




