মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বিভাগের ৮ টি জেলা নিয়ে গান গেয়ে প্রশংসা কুড়াচ্ছেন পাবনার তিন তরুণ শিল্পী

‎রাজশাহী বিভাগের ৮ টি জেলার বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিক্ষ্যাত খাবারের নামগুলো দিয়ে গান গেয়ে দর্শকপ্রিয়তা কুড়াচ্ছেন পাবনার তিনজন তরুণ শিল্পী রহমতুল্লাহ, ওয়াসিম হোসেন রাহাদ ও শাহিনুর রহমান।
‎গানটির গীতিকার ওয়াসিম হোসেন রাহাদ, সংগৃহীত সুরে মিউজিক করেছেন হালিম বয়াতি, মিক্সিং ও মাস্টারিং করেছেন শাহিনুর রহমান, ক্যামেরায় ছিলেন মমিন ইসলাম নয়ন।
‎গানটি রাজশাহী বিভাগের ৮ টি জেলার বিভিন্ন স্থানে ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। গানটিতে পাবনার মানসিক হাসপাতাল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, নাটোরের উত্তরা গণভবন, কাঁচাগোল্লা ও লালপুর পার্ক, রাজশাহীর পদ্মা পাড়, লাইটিং রোড ও মুক্তমঞ্চ, চাঁপাইনবাবগঞ্জের আম, নওগাঁর পাহাড়পুর ও কাটারীর চাল, জয়পুরহাটের কয়লার খনি, বগুড়ার মহাস্থানগড় ও দই, সিরাজগঞ্জের যমুনা সেতুর কথা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
‎গানটির গীতিকার ওয়াসিম হোসেন রাহাদ বলেন, আমরা বাংলাদেশের সকল বিভাগের দর্শনীয় স্থান, বিক্ষ্যাত খাবার, ইতিহাস ও ঐতিহ্যকে গানের কথায় সাজিয়ে গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।
‎গানটির শিল্পী রহমতুল্লাহ ও শাহিনুর বলেন, আমরা বাংলাদেশের ৬৪ জেলাকে গানে গানে তুলে ধরে বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিতে চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন