নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য,মাদক বহনকারী ইজিবাইক জব্দ ও ১ জন মাদক ডিলার আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে মো.ফিরোজ কামাল (৩০) পিতা-মো. মোজাফফর রহমান, গ্রাম- কল্যাণপুর, থানা-সাপাহার, জেলা- নওগাঁ এর কাছ থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য সিরাপ উদ্ধার মূলে জব্দ করা হয়।
যাহার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১০ দশ হাজার টাকা।মাদক বহনকারী ইজিবাইক জব্দ করা হয়েছে ও মাদক ব্যবসায়িক বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।




