আমতলীর হলদিয়া ইউনিয়নে অটোরিক্সার চাপায় ১ শিশুর মৃত্যু

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে অটোরিক্সার চাপায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উত্তর টেপুরা বাজার ৩রাস্তার মোড় সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ (১২) গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের মো. আবু সায়ীদ এর ছেলে।নলুয়াবাগীর সাবেক ইউপি সদস্য মঞ্জু ঢালীর ও স্থানীয় সূত্রে জানা যায়,জুনায়েদ ও তার বড় ভাই হলদিয়া ইউনিয়নে গাজী কালুর দরগাহে ওরশ মাহফিলে খাবারের দোকান নিয়ে বসছিলেন সকালে বড় ভাই কিছু মালামাল দিয়ে ছোট ভাই জুনায়েদ কে কিচু মালামালসহ বাড়ি পাঠিয়ে দেয় বাড়ী যাওয়ার পথে টেপুরা বাজার ৩রাস্তার মোড় এলাকায় বেপরোয়া গতিতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে পওে যায় এসময় ঘটনাস্থলেই জুনায়েদ মর্মান্তিক ভাবে চাপা পড়ে মারা যায়।এ সময় অটোতে থাকা ১জন মহিলাও আহত হয়। আমতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত জুনায়েদ এর মরদেহ থানায় আনা হয়েছে, সুরতহাল রিপোর্ট শেষে
কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে শরণখোলার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রী

সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার