সিলেটের দক্ষিণ সুরমায় ভুয়া ডিবি এডিসি পরিচয়ে ১ প্রতারক আটক

সিলেটের দক্ষিণ সুরমায় নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার সহকারী পুলিশ কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি বিশ্বনাথ ও নগরের কোতোয়ালী থানার বিভিন্ন ঠিকানায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন। ঘটনার দিন তিনি ওই রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং উপস্থিত লোকজনের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি বিভাগের উপকমিশনারের (ডিসি) মোবাইল নম্বর জানতে চান।

এ সময় সেখানে অবস্থানরত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপির এডিসি (ডিবি) বলে দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ