রাজবাড়ীতে বৈধ কাগজ না থাকায় তেল নিতে আসা ৯জন মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল ক্রয়ে আগত ৯জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বালিয়াকান্দি ভাই ভাই তেল পাম্পে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন এ সময় বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল ক্রয়ে আগত ৯ জন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে সর্বমোট ৪ হাজার ৫শত টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া, বৈধ কাগজপত্র না থাকায় বহু মোটরসাইকেল তেল ক্রয় না করেই পাম্প ত্যাগ করে। ৯টি বাইক চালকের মধ্যে একজন একাধিকবার তেল নেয়ার চেষ্টা করে ধরা পড়েছেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় তেল নিতে আসা ৯জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল বিতরণের সময় এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ