বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে এবার বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের মহিষামুড়া চৌরাস্তা বাজারে
২ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলার শেষের দিনও চলছে জমজমাট আয়োজন।
রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই উৎসবে থাকছে বৈশাখী মেলাসহ লোকজ সংস্কৃতির এক বিশাল সমাহার।
আয়োজক কমিটি জানায়,চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা ১৪ এপ্রিল সকাল ৮টায় মেলা বসে ১৫ ই এপ্রিল বিকাল পযন্ত মেলা থাকবে।এখানে প্রায় ১০ বছর ধরে এ মেলা বসে।
জানা যায়, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ যে নামেই ডাকা হোক না কেন এই দিনকে কেন্দ্র করে বাঙালিদের আলাদা উৎসবের আয়োজন থাকে।
বাঙালির এই উৎসবকে কেন্দ্র করে লোকসংস্কৃতির বিভিন্ন উপকরণ হিসেবে থাকছে গ্রামীণ জীবনের অনুষঙ্গ পশুপাখি, ফুল, হাতি, ঘোড়া, মাছ, পালকি, নৌকা খেলা। এ ছাড়া ঘোড়ার গাড়ি, বিভিন্ন মুড়িমুড়কি, কসমেটিক সহ থাকছে নানা আয়োজন।
এ ছাড়াও এই মেলায় কৃষিপণ্য, বাঁশ, বেত, পাট, মাটির বিভিন্ন তৈজসপত্র, শোলাসহ হরেক রকমের কারুপণ্য, বাচ্চাদের খেলনা এবং ঐতিহ্যবাহী নানা খাবারের পসরা থাকছে। নাগরদোলা ও সাম্পান নৌকায় শিশুদের বিনোদনের আয়োজনও আছে।
মেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, এবারের মেলা অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেলাটি সফল করতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা প্রয়োজন। আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) থেকে শুরু হয়েছে এই মেলা চলবে ২ দিন। মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, বৈশাখী মেলায় গ্রামীণ মেলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে।




