মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শুরু হচ্ছে বগুড়া বিমানবন্দর কে আন্তর্জাতিক মানে উন্নীত করণ প্রক্রিয়া

শুরু হচ্ছে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রক্রিয়া।
বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সকালে শহরের পৌর পার্কে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বগুড়া বিমানবন্দর আধুনিকায়নের ফলে দেশ-বিদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এর মাধ্যমে বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বিমানবন্দর উন্নয়ন সেই বৃহৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন