মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড

গতকাল বুধবার ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট  কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এসময়, পাচারকারীরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন