বিদায়-বরণে মুখর সাপাহার মহিলা কলেজ, এমপির বক্তব্যে অনুপ্রাণিত শিক্ষার্থীরা

নওগাঁর সাপাহারে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষার মানোন্নয়ন ও সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রেরণা জোগায়।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা আরা, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন