সুনামগঞ্জের রঙ্গারচর ইউনিয়নের চানপুর গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চানপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে আশপাশের তিনটি গ্রামের বাসিন্দারা প্রতিদিন যাতায়াত করেন। এলাকাটিতে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে স্কুলে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থীরা পা পিছলে পড়ে গিয়ে বই-ব্যাগসহ আহত হচ্ছে, এমনকি হাত-পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। তারা দ্রুত সড়কটি উঁচু করে সংস্কারের দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় ১৬ বছরে এই সড়কে কোনো ধরনের মাটি ভরাট বা সংস্কার কাজ করা হয়নি। এই রাস্তা দিয়ে হাজার হাজার একর জমির ধানসহ কৃষিপণ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং অন্যান্য যানবাহনে করে বাড়িতে আনতে হয়। কিন্তু সড়কের খারাপ অবস্থার কারণে ফসল পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে।
এছাড়া জরুরি রোগী, বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক সময় কোনো যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের হাসপাতালে নেওয়ার আগেই পথেই সন্তান প্রসবের মতো ঘটনাও ঘটছে।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী বর্তমান সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকায় এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পরিলক্ষীত করেই একসময়ের রাজপথের লড়াকু