‎সবুজবাগ থানা যুবদল নেতা সাকিবের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার: সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

 ​সবুজবাগ থানা যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাকিব-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত এক যুগ ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও অমানবিক নির্যাতনের শিকার এই নেতার বিরুদ্ধে নতুন করে শুরু হয়েছে এই ডিজিটাল ষড়যন্ত্র।
‎সাজ্জাদ হোসেন সাকিবের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর ধরে মিথ্যা মামলা, একাধিকবার গুমের চেষ্টা এবং রিমান্ডে পৈশাচিক নির্যাতনের শিকার হওয়ার পরও সাকিবকে দমানো সম্ভব হয়নি। এখন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষে এই অপতৎপরতা চালাচ্ছে।
‎এর পরেও সরাসরি মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কুচক্রী মহলটি এখন সাকিবের বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যা গল্প ও গুজব ছড়াচ্ছে।
‎​সাজ্জাদ হোসেন সাকিবের বক্তব্য এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যৌবনের সেরা সময়গুলো আমি জেল আর রিমান্ড সেলে কাটিয়েছি। আমার নখ উপড়ে ফেলা হয়েছে, পৈতৃক ঘরবাড়িছাড়া করা হয়েছে। এখন তারা আমার সম্মান নষ্ট করতে সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আমি এলাকার সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাব, আপনারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমি ভালো না মন্দ, তা আমার এলাকাবাসী ভালো করেই জানেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
‎এলাকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মতে, সাকিব একজন পরীক্ষিত ও সাহসী নেতা। তার বিরুদ্ধে চলমান এই কুচক্রী মহলের ষড়যন্ত্র বন্ধ করতে এবং গুজব সৃষ্টিকারছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন