বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার মহোদয়ের সাথে পুলিশ সুপার মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ

অদ্য ১৮/০৪/২০২৬ খ্রি. তারিখ বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি মহোদয় ০৩ দিনের সরকারি সফর শেষে ভোলা সার্কিট হাউজে উপস্থিত হন।
মাননীয় স্পীকার মহোদয় সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উষ্ণ অভিবাদন জানান ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
পরবর্তীতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় স্পীকার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এসময় ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মাননীয় স্পীকার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন