আজ দুপুরে কোটালীপাড়ায় পানিতে ডুবে নাঈমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নাঈমা বানিয়ারী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
পরিবারের কাছ থেকে জানা যায় বাড়ির পাশের পুকুর পাস দিয়ে ঘুরাঘুরি করার সময় পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির ভিতরে দেখতে পান দেখতে পেয়ে এলাকাবাসী নেমে লাশ উদ্ধার করে।।।




