ময়মনসিংহে আইনজীবী সমিতি নির্বাচনে বাদল- মাহবুব প্যানেলের ব্যাপক প্রচার-প্রচারণা

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটি নির্বাচন-২০২৬ এ নিজেদের  বিজয় ধরে রাখতে   জোরদার প্রচারণা শুরু করেছে অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল ও অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থীরা।
 সোমবার (২১ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির ৩নং ভবনে প্যানেলের আইনজীবী  নেতাকর্মীরা প্রচারণা চালায় এবং নির্বাচনী প্রচারণা সভা করেন। সভায় নির্বাচনে বিজয়ী হলে জেলা আইনজীবী সমিতির  আইনজীবীদের সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল ও সাধারন সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম।
প্রচারণা সভায প্যানেলের কার্যকরী কমিটির বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহণকারী  সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রচারণা সভায় বক্তারা সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় নেতৃবৃন্দ নির্বাচনে জয়ী হলে-আইনের শাসন প্রতিষ্ঠা ও বিজ্ঞ আইনজীবীদের মর্যাদা সমুন্নত রাখতে বার বেঞ্চের মধ্যে  সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ , আইনজীবী সমিতির সকল সম্মানিত সদস্য গণের উপযুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য সমিতির  ৪,৫,৬ নাং ভবন নির্মাণের তড়িৎ ব্যবস্থা গ্রহণ,আইনজীবীদের ভোগান্তি দূরীকরণে  জেলা জজ আদালত হতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য শাটল যানের ব্যবস্থা, আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে আইনজীবি সমিতির সকল ভবনের উপযুক্ত স্থানে পানির ফিল্টার স্থাপন,আইনজীবীদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে আইনজীবী সমিতির উপযুক্ত স্থানে মেডিকেল  কর্নার স্থাপন, আইনজীবী সমিতির লাইব্রেরী সমৃদ্ধ করণ প্রয়োজনীয় বই ‘ল’ জার্নাল ‘ল’ রিপোর্ট নিয়মিত সংগ্রহের ব্যবস্থা করা,আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারের ব্যবস্থা,  আইনজীবী সমিতির আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা,আইনজীবী সমিতির গঠনতন্ত্র বাস্তবসম্মত ও সময়োপযোগী করতে বিজ্ঞ আইনজীবীদের মতামতের  ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন  ব্যবস্থা, আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণে ইতিপূর্বে গৃহীত সকল কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়াসহ  আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ড ৩০ লাখ টাকায় উন্নীতকরণ, মৃত্যুকালীন সহায়তা প্রদান করা। আইনজীবীদের বসার জন্য নতুন ভবন নির্মাণ, বাসস্থানের জন্য আইনজীবী পল্লী স্থাপনসহ আরো গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও  মহিলা আইনজীবীদের বসা, অজুু, নামাজের স্থানসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বার ও আদালত ভবনে পর্যাপ্ত লিফট, এসি স্থাপনসহ বিভিন্ন  ইশতেহার দিয়েছেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ ।
এদিকে আইনজীবী সমিতির এই নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমান উল্লাহ বাদল ও মাহবুব উল আলম প্যানেলের সদস্যরা নিয়মিত গণসংযোগ ও ছোট ছোট সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। সভায় প্যানেলের পক্ষ থেকে সকল আইনজীবীদের ভোট ও দোয়া কামনা করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সাধারণ আইনজীবীরা তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনে সঠিক রায় দেবেন। সভায় জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।