শরীয়তপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম ও বিশুদ্ধ পানি বিতরণ

শরীয়তপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২১ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির, সখিপুর থানা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সখিপুর থানা সভাপতি রিফাত সিকদার, সেক্রেটারি হাফেজ ইয়াসিনসহ থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের সহায়তায় প্রতি বছরই তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর অংশ হিসেবে এ বছরও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়। এর আগে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাসায় গিয়েও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পরীক্ষার্থী মুজাহিদ, নুসরাত ও ফয়সালসহ একাধিক শিক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত। এ ধরনের উদ্যোগ তাদের মানসিকভাবে স্বস্তি দিয়েছে।

সখিপুর থানা ছাত্রশিবিরের সভাপতি রিফাত সিকদার বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমরা এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

একজন অভিভাবক বলেন, পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অন্য সংগঠনগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন