শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিটি কলেজে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলা: চবি ছাত্রদলের বিক্ষোভ ও ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি

​চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালের এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

​ঘটনার সূত্রপাত: একটি শব্দ ও ‘গুপ্ত’ রাজনীতি

​জানা যায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দেয়ালে লেখা একটি স্লোগানকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়।  শিক্ষার্থীরা দেয়ালে লিখেছিলেন: ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ সরকারী সিটি কলেজ চট্টগ্রাম ক্যাম্পাসে’। এই ‘গুপ্ত’ শব্দটিকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব সংকটে ভোগা ছাত্রশিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

​প্রত্যক্ষদর্শীর(বিপনী বিতানের ব্যবসায়ী) একজন বলেন,

​গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে দেখা গেছে, শিবিরের নেতাকর্মীরা ‘নারায়ে তকবির’ স্লোগান দিয়ে রামদা, কিরিচ ও লাঠি নিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই দৃশ্য নব্বইয়ের দশকে চট্টগ্রামসহ সারাদেশে শিবিরের চালানো হত্যাযজ্ঞের বীভৎস স্মৃতিকে মনে করিয়ে দেয়।

আশ্চর্যের বিষয় হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই রামদা-কিরিচ নিয়ে মহড়া দেওয়া হলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনকভাবে নীরব। পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা ইট ভেঙে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল, যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

​চবি ছাত্রদল নেতাদের হুঁশিয়ারি

​হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান:

  • আলাউদ্দীন মহসিন (সভাপতি, চবি ছাত্রদল): “শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সর্বোচ্চ নিরাপদ রাখতে ছাত্রদল সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। কোনো অপশক্তি যদি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে চায়, তবে চবি ছাত্রদল তাদের শক্ত হাতে প্রতিহত করবে।”
  • আব্দুল্লাহ আল নোমান (সাধারণ সম্পাদক, চবি ছাত্রদল): তিনি সরকারের কাছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধ করার জোর দাবি জানিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠনের ছায়া থেকে ক্যাম্পাসগুলোকে মুক্ত করতে হবে।
  • আহসান হাবিব (১নং সহ-সভাপতি, চবি ছাত্রদল): “একটি স্বাধীন দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর এ ধরনের মধ্যযুগীয় বর্বরতা মেনে নেওয়া যায় না। শিবির তাদের পুরনো সন্ত্রাসী রূপ পুনরায় প্রদর্শনের যে চেষ্টা করছে, তার দাঁতভাঙ্গা জবাব ছাত্রসমাজ রাজপথেই দেবে। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সাধারণ শিক্ষার্থীদের জানমালের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।”
  • সাজ্জাদ হোসেন রিদয় (সাংগঠনিক সম্পাদক, চবি ছাত্রদল): “ছাত্রদল সবসময় মতপ্রকাশের স্বাধীনতা, কথা বলা এবং লেখার অধিকার ও মুক্তবুদ্ধিচর্চায় বিশ্বাস করে। কেবল একটি শব্দকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে, তার ফল শিবিরের জন্য সুখকর হবে না।”

​সিটি কলেজে হামলার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও থমথমে ভাব কাটেনি। চবি ছাত্রদল ঘোষণা করেছে, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ সন্ত্রাসমুক্ত পরিবেশ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন