প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিষয়ক
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তাঁর এ নিয়োগের খবরে ঝালকাঠি ও নলছিটি আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয়দের মতে, তাঁর এ অর্জন ঝালকাঠি ও নলছিটির জন্য গৌরবের বিষয়। তাঁদের মতে, ড. জিয়াউদ্দিন হায়দারের এ সাফল্য জেলা ও উপজেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঝালকাঠির