পটিয়ায় ইয়াবা সহ ২ মাদক কারবারী গ্রেফতার

শুক্রবার দিবাগত রাতে উপজেলার

 দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ডেঙ্গাপাড়া সেলিম চেয়ারম্যানের বাড়ীর  সামনে মাদক কারবারী ফাহিম চৌধুরী(৩১) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। সে পশ্চিম ডেঙ্গাপাড়া এলাকার সাকিল মুন্সির বাড়ির চৌধুরী শেখ আহম্মদ সাকিবের ছেলে।

 

এছাড়া একই রাতে পটিয়া পৌরসভার ০৪নং ওয়ার্ড শীলপাড়া মোঃ ইউসুফ এর বাড়ীর সামনে থেকে  মাদক কারবারী  তৌসিফ আলম(২০) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা রুজু করা হয়।

 

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, আটককৃত দুই মাদক কারবারীকে পটিয়া থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায়

আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন