ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে তারুণ্যের পছন্দ: নুরুল আমিন মামু আরিফ

ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা আসন্ন নির্বাচনে পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সদর উপজেলার প্রতিনিধি  মোঃ নুরুল আমিন মামু আরিফ  “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মোঃ আরিফ অল্প সময়েই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার লক্ষ  উপজেলা  ওয়ার্ড সহ- একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ডে রূপান্তর করা।
নির্বাচনী অঙ্গীকারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মো: মামু আরিফ বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে মো:আরিফ নির্বাচিত হলে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ  এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ছাত্রদলের দায়িত্বে ছিলেন বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন