হজ পালনে সঠিক প্রশিক্ষণ ও শৃঙ্খলা অপরিহার্য: চট্টগ্রামে হজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

২৫ এপ্রিল ২০২৬, শনিবার সকালে বন্দরনগরী চট্টগ্রামের একটি স্থানীয় মিলনায়তনে ‘রহমতে আলম হজ কাফেলা’র ব্যবস্থাপনায় ‘হজ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল’ অত্যন্ত গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে হজের ধর্মীয় গুরুত্ব ও প্রাযুক্তিক নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​কাফেলার নির্বাহী পরিচালক মহসিন আরাফাত এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হামেদ হাসান। তিনি বলেন, “হজযাত্রীদের সেবা করা আমাদের কাছে কেবল পেশা নয়, বরং একটি বড় আমানত। আমরা চেষ্টা করছি আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি দক্ষ গাইড নিশ্চিত করতে, যাতে আল্লাহর মেহমানরা নির্ভাবনায় ইবাদত করতে পারেন।” ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাব’ চট্টগ্রাম জোনের সাবেক সভাপতি ইদ্রিস মিয়া। তিনি হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিয়মবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান আলোচকের বক্তব্যে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুন নবী হক্কানী হজের গুরুত্ব তুলে ধরে বলেন, “হজ মানুষকে গুনাহমুক্ত করে নিষ্পাপ হওয়ার সুযোগ দেয়। তবে এই ইবাদতের জন্য ধৈর্য ও সহনশীলতা সবচেয়ে জরুরি। হজের সফরে ছোটখাটো কষ্ট হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য তা হাসিমুখে বরণ করে নিতে হবে।” ​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক সহকারী রেজিস্ট্রার আব্দুল মোনায়েম এবং বায়েজিদ বোস্তামী মসজিদের মোতোয়াল্লী আল্লামা হাবিবুর রহমান। এছাড়াও আলহাজ্ব শহিদুল আলম হজযাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত প্রদান করেন।
​অন্যান্যদের মধ্যে কাফেলার নির্বাহী পরিচালক সিরাজুম মুনির মানিক, হাফেজ মাওলানা ইউনুস এবং কারী ইলিয়াস আজম হজ পালনের ব্যবহারিক বিষয়গুলো তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত উলামায়ে কেরামগণ।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ইব্রাহিম, ওমর ফারুক, মুমিনুল ইসলাম, মুহাম্মদ মোকাররম, আরিফ মঈনুদ্দিন, কাইসার পারভেজ, শামীম উদ্দিন চৌধুরী, জাহের রওশনসহ কাফেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
​সভায় বক্তারা বলেন, হজে গমনকারীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে তারা সহীহ ও শুদ্ধভাবে এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করতে পারেন। কর্মশালা শেষে কাফেলার উত্তরোত্তর সমৃদ্ধি এবং আসন্ন হজে অংশগ্রহণকারীদের সুস্থতা ও কবুলিয়ত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত হজযাত্রীদের মাঝে কাফেলার পক্ষ থেকে ট্রলি ব্যাগ, মিনার ব্যাগ, ডকুমেন্টস ব্যাগ হজ নির্দেশিকাসহ ৮টি উপহার বিতরণ করা হয় ও আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণার্থীদের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন