গোবিন্দগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বোরহান উদ্দিন সাহাদুল,কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উদ্দিন, ইউনিয়ন বিএনপি সদস্য সাত্তার সরকার ও মাহফুজ রহমান সাগর,শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন