জেলা প্রশাসন পিরোজপুর এর আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে এ সময়ে জেলা শ্রমিক দল, উপজেলা শ্রমিকদল ,পৌর শ্রমিকদল এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকেরা সকাল নয় ঘটিকার সময় জেলা সদরের কৃষ্ণচূড়া মোড় থেকে রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে উপজেলা চত্বর পর্যন্ত রেলি শেষে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদুর রহমান মামুন উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ পিরোজপুর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি , বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সুপার পিরোজপুর, অধ্যক্ষ জনাব আলমগীর হোসেন, প্রশাসক, জেলা পরিষদ পিরোজপুর, জেলা বিএনপির আহবায়ক জনাব নজরুল ইসলাম খান, সদস্য সচিব জনাব মোঃ সাইদুল ইসলাম কিসমত এবং ডাক্তার মোঃ মতিউর রহমান সিভিল সার্জন পিরোজপুর এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন টিপু এবং জেলা , উপজেলা, পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন এবং মহান মে দিবসের তাৎপর্য ব্যক্ত করেন। আলোচনায় পিরোজপুর জেলার শ্রমিকদের কর্মসংস্থান, শিল্প কলকারখানা , নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিএনপি সরকারের ইস্তেহার অনুযায়ী প্রদানকৃত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের ন্যায় শ্রমিক কার্ডের ব্যবস্থা করা সহ নানাবিধ দাবি উত্থাপন হয়। জেলা বিএনপির সাবেক আহবায়ক এবং বর্তমান জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শ্রমিকদের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও পিরোজপুর জেলায় শিল্প কলকারখানা গড়ে ওঠার সম্ভাব্যতা তুলে ধরেন। প্রধান অতিথি বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর বলেন বাংলাদেশের শিক্ষার হারে পিরোজপুর জেলা শীর্ষ থাকলেও এই জেলাতে তেমন কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাই ছোট ছোট প্রকল্প আকারে জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন এছাড়াও দেশ বিদেশে যুগোপযোগী কর্মক্ষেত্রে আত্মনিয়োগের লক্ষ্যে শ্রমিকদের প্রশিক্ষণের নির্দেশ প্রদান করেন। জনাব মনজুর শ্রমিকদের নানান সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিভাগ , জেলা প্রশাসক, প্রশাসন জেলা পরিষদ এবং পুলিশ সুপার মহোদয়দের নির্দেশ প্রদান করেন।




