মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত, আহত ২

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৫৫) নামে এক নৌবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
০২ মে,২০২৬ খ্রিঃ শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর স্টাফ ছিলেন।
আহতরা হলেন—রেজিনা বেগম (৩০) ও ভ্যানচালক রফিক (৭৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন