ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক কুষ্টিয়ার মেহেদী হাসান

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল  মেহেদী হাসান জুয়েল। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক নেতা মেহেদী হাসান জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হোন।
রাজনীতির বৈরী মৌসুমে দলের নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা আর আইন পেশার ধারাবাহিক সফলতায় ব্যপক জনপ্রিয় হয়ে ওঠা এই যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদল, স্বৈরাচার শাসনামলে রাজধানীর রাজপথে প্রতিটি লড়াইয়ে সম্মুখভাগ থেকে অংশ নেয়া এই  আইনজীবীর এবার পেশাজীবি সংগঠনে বিজয়ে খুশি সহকর্মী-স্বজনেরা।
মেহেদী হাসান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন সময় তার বক্তব্যে বলে গেছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার জন্য আইনের সুশাসন জরুরী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনায় আমরা এজলাস থেকে রাজপথ পর্যন্ত সক্রিয় থেকেছি। পক্ষান্তরে আমাদের মামলা-হামলায় পড়তে হয়েছে। প্রায় দেড় যুগের দীর্ঘ লড়াইয়ের পর স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এক অনন্য অভ্যুত্থানের মাধ্যমে। দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও নাগরিক জীবনমান উন্নয়নের দায়িত্ব হাতে নিয়েছেন। দেশের মানুষ এক চরম ক্রান্তিকালে জিয়া পরিবারের ওপর ভরসা রেখেছে। বিগত আওয়ামীলীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের নানা ভুল সিদ্ধান্ত এবং রাজনীতিকীকরণে দেশের বিচারালয় গুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দূর করতে ঢাকা আইনজীবী সমিতি কাজ করবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি সমিতির সদস্যদের পেশাগত ন্যায্যতা নিশ্চিতকরণ ও মানোন্নয়নে আমরা সক্রিয় থাকবো।
লেখাপড়া এবং চাকুরির সুবাদে তরুণ বয়স থেকে ঢাকায় বসবাসের কারণে জুয়েল রাজনৈতিক পথ মাড়িয়েছেন ঢাকার পথে। কেন্দ্রীয় যুবদল ও অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, আদালত পাড়া, রাজপথ, সভা-সমাবেশে মেহেদী হাসান জুয়েল একটি পরিচিত মুখ। নিজ এলাকা কুষ্টিয়ার গণমানুষের জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
দ্বিবার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের কমিটিতে সমিতির সভাপতি নির্বাচিত হোন মোঃ আনোয়ার জাহিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের