র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের  সভাপতিত্বে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগর উপজেলার স্থানীয় সাংবাদিকগণ। এ সময় বক্তব্য রাখেন,  উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি  আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওসার,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর কাদের,প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানী সহ সকল নির্যাতন বন্ধ করতে হবে,তারা আরো বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয়, যার মূল লক্ষ্য সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় অনুমোদিত এই দিনটি বাংলাদেশেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।
‎এবারের প্রতিপাদ্য ছিল, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের