মোংলায় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

মোংলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে মোংলা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন মো. সামছু মোড়ল (৬৩) এবং তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২)। তারা একই এলাকার বাসিন্দা।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মিরাজ হোসেন, এসআই নুরুল আমীন, এসআই আরিফ হোসেনসহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন। অভিযান চলাকালে দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের