বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে ৩ মে রবিবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এসোসিয়েশনের ট্রাংক রোডস্থ কার্যালয়ে সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শরীফ ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দীক আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিশ ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, সানরাইজ ফাউন্ডেশন উপদেষ্টা কবি রেজাউল হক হেলাল।
এসময় আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁঞা ও ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ শাহ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, আপ্যায়ন সম্পাদক শেখ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুজ্জামান সুমন, নির্বাহী সদস্য সালাহ উদ্দীন নোমান, নাসির উদ্দিন ও মিজানুর রহমান, সাধারণ সদস্য শাহাদাত হোসেন পাঠান, আবদুল আলিম সবুজ, ফয়েজুল বাদল, আরিফ উদ্দীন, মোঃ হানিফ, মোঃ শাহজাহান, ফেনী সাংবাদিক ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হাসান চৌধুরী, সদস্য রবিউল আলম মিঠু, দৈনিক আজকের কাগজ স্টাফ রিপোর্টার ইয়াকুব মজুমদার, দৈনিক লাখো কন্ঠ প্রতিনিধি মোঃ ইসমাইল, মাসিক মৌলিক সম্পাদক মো: আবসার, সাপ্তাহিক ফেনী খবর প্রতিনিধি মো: ইয়াছিন সহ আরো অনেকে। -এফ টিভি, ডেস্ক রিপোর্ট।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন